মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
অপরাধ

যশোরে নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদে নানাকে হত্যা

যশোরে নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে হত্যা করা হয়েছে।

যশোরে নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদে নানাকে হত্যা

যশোরের মনিরামপুরে নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ইমামুল নামে এক ব্যক্তি কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার শরমপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত ইমামুল ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের বাসিন্দা। স্বজনদের অভিযোগ, গত বৃহস্পতিবার (৪ জুন) ইমামুলের নাতনিকে স্থানীয় কয়েকজন যুবক ইভটিজিং করে। এই ঘটনার পর তিনি ঝিকরগাছা সদরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির কাছে অভিযোগ করেন।

এ ঘটনার প্রেক্ষিতে সোমবার রাতে অভিযুক্তদের সঙ্গে ইমামুলের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা ইমামুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন