শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

যশোরে পৌরসেবা না পেয়ে বাসিন্দাদের ব্যতিক্রমী প্রতিবাদ

যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সেবা না পেয়ে প্রতিবাদে নেমেছেন।

যশোরে পৌরসেবা না পেয়ে বাসিন্দাদের ব্যতিক্রমী প্রতিবাদ

যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কাঙ্ক্ষিত পৌরসেবা না পেয়ে ব্যতিক্রমী প্রতিবাদে নেমেছেন। তারা নিয়মিত পৌরকর ও ভ্যাট পরিশোধ করার পরও সেবা না পাওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করছেন।

স্থানীয় তরুণদের উদ্যোগে তৈরি করা ব্যানার ও প্ল্যাকার্ডগুলো সিটি কলেজপাড়া এলাকার অলিগলিতে ঝুলছে। এসব ব্যানারে লেখা রয়েছে, ‘হ্যালো, আমি ভাঙাচোরা রাস্তা, লাইট, ড্রেন ও ডাস্টবিনবিহীন ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলছি’ এবং ‘আমরা কর ও ভোট দেই, তবুও কেন অবহেলিত?’

এলাকাবাসীরা অভিযোগ করেছেন, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়কবাতির অভাব এবং বর্জ্য নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় নিরাপত্তা ঝুঁকি ও দুর্ভোগ বাড়ছে।

স্থানীয় তরুণদের এই সামাজিক আন্দোলন পৌর কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে একটি প্রতিবাদ হিসেবে গড়ে উঠেছে। আন্দোলনের উদ্যোক্তা মো. আমিনুল ইসলাম বলেন, ‘পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় আমরা অতিষ্ট। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে আমরা প্রতিবাদে নেমেছি।’

১ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ পৌর কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন, যাতে তাদের দীর্ঘদিনের দুর্ভোগের সমাধান হয়।

বিজ্ঞাপন