শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রমনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রমনার মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন তালুকদার ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

রমনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর রমনার মৌচাকে বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামের এক স্বেচ্ছাসেবক দল নেতা ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

মুমূর্ষু অবস্থায় বিল্লাল হোসেন তালুকদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত সোয়া ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাগিনা মোবারক হোসেন আকাশ জানান, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন প্রথমে তাকে মারধর করে। পরে তিনি তার মামাকে ডেকে আনেন।

মারামারির ঘটনার সালিশি বৈঠক চলাকালীন সময়ে যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর সাথে বিল্লাল হোসেন তালুকদারের তর্কাতর্কি হয়। একপর্যায়ে দিদারুল ইসলাম বাবুর নেতৃত্বে তার অনুসারীরা বিল্লাল হোসেন তালুকদারের বুকে ছুরিকাঘাত করে।

নিহত বিল্লাল হোসেন তালুকদারের বাসা মালিবাগ বাগানবাড়ি এলাকায়। তিনি মালিবাগে বালু-সিমেন্টের ব্যবসা করতেন। গত বছরের সেপ্টেম্বরে মালিবাগে সোহাগ পরিবহনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেফতার হওয়ার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল।

এই ঘটনার পর জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি দিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কার করেছে এবং রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে।

বিজ্ঞাপন