মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
অপরাধ

মৌলভীবাজারে ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১

মৌলভীবাজারে পুলিশের পরিচয়ে প্রতারণা, এক ব্যক্তি গ্রেফতার।

মৌলভীবাজারে ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. সাজু আহমেদ শোভন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সাজু আহমেদ শোভন রংপুর জেলার কোতয়ালী থানার পশ্চিম বাবু খাঁ এলাকার বাসিন্দা। তিনি গত শুক্রবার রাতে বড়লেখা থানার নিউ সমনবাগ চা বাগানের বাসিন্দা চা শ্রমিক যতিন চাষারের কাছে নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দেন।

এসময় তিনি ভুক্তভোগীকে মামলার ভয়ভীতি দেখিয়ে ৩ হাজার টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে গত রোববার বিকেলে ভুক্তভোগী তাকে শনাক্ত করেন এবং স্থানীয়দের জানালে তারা তাকে আটক করে।

পুলিশ ঘটনাস্থলে এসে তাকে জিজ্ঞাসাবাদ করে। সাজু আহমেদ শোভন পুলিশ কর্মকর্তা দাবি করে একটি পরিচয়পত্র প্রদর্শন করেন, যেখানে তার নামের পাশে এএসপি পদবি উল্লেখ ছিল।

পুলিশের যাচাই-বাছাইয়ে নিশ্চিত হয় যে তিনি বাংলাদেশ পুলিশের কোনো সদস্য নন এবং ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন।

পুলিশ জানায়, তার কাছ থেকে একটি ভুয়া পুলিশ পরিচয়পত্র ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এই ঘটনায় বড়লেখা থানায় দণ্ডবিধির ১৭০/৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলার তথ্যও পাওয়া গেছে।

বিজ্ঞাপন