বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
অপরাধ

ট্রাফিক আইন লঙ্ঘনে বাধা দেওয়ায় তিনজনের সাজা

হোটেল সোনারগাঁও মোড়ে ট্রাফিক পুলিশকে মারধর ও মোবাইল ভেঙে ফেলার ঘটনায় তিনজনের সাজা।

ট্রাফিক আইন লঙ্ঘনে বাধা দেওয়ায় তিনজনের সাজা

রাজধানীর হোটেল সোনারগাঁও মোড়ে ট্রাফিক আইন লঙ্ঘন করতে বাধা দেওয়ায় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে মারধর ও তার মোবাইল ফোন ভেঙে ফেলার ঘটনায় তিনজনের বিরুদ্ধে সাজা ঘোষণা করেছে আদালত।

আজ সোমবার তেজগাঁও বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রায় প্রদান করে। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন: আফিয়া কনক (৪৫), শামসুজ্জামান (৫১) ও রাজু আহমেদ (২৯)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সূত্রে জানা যায়, গত শনিবার বিকেল পৌনে পাঁচটার দিকে হাতিরঝিল থানার অধীন হোটেল সোনারগাঁওয়ের ভেতরের গেট থেকে দুটি গাড়ি মূল সড়কে বের হয়। সোনারগাঁও সিগন্যালের উত্তর পাশের যানবাহন চলাচলের পথ খোলা থাকায় দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল মো. শামীম মিয়া গাড়ি দুটিকে পেছনে যেতে বলেন।

তবে গাড়িগুলো সিগন্যাল অমান্য করে সামনে এগোতে থাকে এবং একপর্যায়ে গাড়ি থেকে ৪-৫ জন লোক নেমে এসে পুলিশ সদস্যকে জানান, ‘গাড়িতে ভিআইপি আছেন, পেছনে যাওয়া যাবে না।’ এরপর পুলিশ সদস্য গাড়িটির নম্বর প্লেটের ভিডিও করতে গেলে আফিয়া কনক নামের ওই নারী মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে রাস্তায় ছুঁড়ে মেরে ভেঙে ফেলেন এবং তাঁকে মারধর করেন।

ঘটনার পর গাড়ির চালক পালিয়ে যাওয়ায় তা আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকেই দুই নিরাপত্তারক্ষী রাজু আহমেদ ও শামসুজ্জামানকে আটক করে হাতিরঝিল থানায় সোপর্দ করা হয়। পরে আফিয়া কনকসহ তিন আসামিকে আদালতে হাজির করা হয়।

আদালতের বিচারক দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে সড়ক পরিবহন আইন অনুযায়ী আফিয়া কনককে ১০ হাজার টাকা এবং রাজু আহমেদকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া শামসুজ্জামানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন