টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই কিশোর নিহত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামুর্কি বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রুদ্র (১৩) জামুর্কি এলাকার ডালিমের ছেলে এবং ঝলক (১৪) গাজীপুরের সফিপুর এলাকার পঞ্চুর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রুদ্র ও ঝলক জামুর্কি বাজার থেকে কেনাকাটা করে রাস্তা পার হচ্ছিল। এ সময় মহাসড়কে চলাচলরত একটি অজ্ঞাত গাড়ি তাদের সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার ফলে দুজনেই ছিটকে সড়কের আইল্যান্ডের অপর পাশে গিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
গোড়াই হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর তারা ঘটনাস্থলে গিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে। পুলিশ দুর্ঘটনার কারণ এবং গাড়িটির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।