রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মানিকগঞ্জে উল্টোপথে আসা বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত

মানিকগঞ্জে বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত, চালক পালিয়েছে।

মানিকগঞ্জে উল্টোপথে আসা বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত

মানিকগঞ্জের শিবালয়ে একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত হয়েছেন। শনিবার, ২৬ সেপ্টেম্বর, দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন শিবালয় উপজেলার পয়লা গ্রামের আরফান আলী শেখের মেয়ে সনিয়া আক্তার (২৬) এবং তার দশ মাস বয়সী মেয়ে জান্নাত। সনিয়া মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

সোনিয়ার স্বামী, যিনি টাঙ্গাইল জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত, জানান যে তিনি ৭ দিনের ছুটিতে স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। শনিবার সকালে মোটরসাইকেল নিয়ে কর্মস্থল টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন।

টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে উল্টো পথে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় মা-মেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে সনিয়াকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটিরও মৃত্যু হয়।

বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, গোল্ডেন পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে, এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

বিজ্ঞাপন