রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নারায়ণগঞ্জে স্বর্ণের দোকানে প্রকাশ্যে ডাকাতি, ১০-১২ জনের দল জড়িত

নারায়ণগঞ্জের বন্দরে স্বর্ণের দোকানে প্রকাশ্যে ডাকাতি, ১০-১২ জনের ডাকাতদল জড়িত।

নারায়ণগঞ্জে স্বর্ণের দোকানে প্রকাশ্যে ডাকাতি, ১০-১২ জনের দল জড়িত

নারায়ণগঞ্জের বন্দরে শুক্রবার দুপুরে প্রকাশ্য দিবালোকে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দোকানে প্রবেশ করে এবং ক্রেতাদের মারধর করে।

দোকানের মালিক দেবাশীষ ঢালী জানান, ডাকাতরা সাড়ে ৩ ভরি স্বর্ণ এবং দোকানের সিন্ধুকে ড্রয়ারে রাখা প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার ও ২–৩ শত ভরি রুপা লুট করে নিয়ে যায়। ডাকাতির ঘটনা ঘটে দুপুর সাড়ে ১২টার দিকে ১নং ঢাকেরশ্বরী বাজারস্থ তার দোকানে।

ঘটনার পর বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, ডাকাতির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা দ্রুত ভাইরাল হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তার নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে না। লুণ্ঠিত মালামার উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন