শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পুলিশ সদস্যের মা ও স্ত্রীর মৃত্যু ট্রাক দুর্ঘটনায়

রাজধানীর পূর্বাচলে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যের মা ও স্ত্রী নিহত হয়েছে।

পুলিশ সদস্যের মা ও স্ত্রীর মৃত্যু ট্রাক দুর্ঘটনায়

রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মেহেদী হাসান নামের এক পুলিশ সদস্যের মা ও স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মেহেদী হাসান জানান, তাদের বাসা ঢাকার কদমতলী থানার শ্রীধারা এলাকায়। রাতে তার মা ও স্ত্রী পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তার মাকে মৃত ঘোষণা করেন। স্ত্রী আফরোজা আকতারকে উন্নত চিকিৎসার জন্য পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে আফরোজার মৃত্যু হয়। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে আফরোজা আকতারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানার পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন