শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নারায়ণগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি ক্রেতারা

নারায়ণগঞ্জ বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি ক্রেতারা।

নারায়ণগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি ক্রেতারা

নারায়ণগঞ্জের বন্দরে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। দুপুর পৌনে ১টার দিকে ঢাকেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতরা দোকানে ঢুকে দোকান মালিক ও ক্রেতাদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় ৫-৬ জন যুবক দেশীয় অস্ত্র হাতে দোকানে প্রবেশ করছে। এ সময় দোকান মালিক ও ভেতরে থাকা দুই ক্রেতাকে রামদার মুখে জিম্মি করা হয়। ডাকাতরা প্রায় চার ভরি স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ জানিয়েছে, ডাকাতদের মুখে মাস্ক ছিল এবং তারা দ্রুত পালিয়ে যায়। বন্দর থানার ওসি মো. জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনও দোকান মালিকের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে।

বিজ্ঞাপন