সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নারায়ণগঞ্জে ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ, উদ্ধার হয়েছে অর্থ ও স্বর্ণালংকার।

নারায়ণগঞ্জে ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, বন্দর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করে। তাদের মধ্যে তিনজন সরাসরি ডাকাতিতে অংশগ্রহণ করে এবং দুইজন দোকানের বাইরে অবস্থান করছিল।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতি করা ১৩ হাজার ৭০০ টাকা, ১২ ভরি রূপা এবং স্বর্ণের অলংকার উদ্ধার করা হয়েছে। এছাড়া, ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উল্লেখ্য, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বন্দরের ঢাকেশ্বরী বাজারে একটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন