বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে নারীর ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি উপেক্ষা রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১২ চীন ও নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১০০০ পার নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৯৫৫ শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ৯০০ নিহত, ৫০০০ নিখোঁজ ইরান-জর্দান ও ইউএইতে হামলা: মার্কিন আক্রমণের প্রতিশোধ নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩, ৪২৪৭ জন নিখোঁজ
জাতীয়

সাতক্ষীরায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার বসস্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন।

সাতক্ষীরায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে কালিন্দী নদী সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজন হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. গোলাম রাব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) এবং অপরজন হলেন একই গ্রামের মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাজের সন্ধানে বছর খানেক আগে তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যান। পরে কলকাতা থেকে তামিলনাড়ু রাজ্যে অবস্থান করে রাজমিস্ত্রির শ্রমিক হিসেবে কাজ করছিলেন। বুধবার রাত ২টা থেকে আড়াইটার মধ্যে তারা বসন্তপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে ফেরার চেষ্টা করেন।

একপর্যায়ে বসস্তপুর সীমান্তের বাশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বুধবার ভোর ৪টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং একইভাবে বাংলাদেশে ফেরার সময় বিএসএফ তাদের গুলি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিজ্ঞাপন