রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য: দক্ষিণ ইরানের নাগরিক অবকাঠামো ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে
জাতীয়

শরণখোলায় বিলুপ্তপ্রায় ‘তিলা নাগ’ ঈগল উদ্ধার

শরণখোলায় বিলুপ্তপ্রায় ‘তিলা নাগ’ ঈগল উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

শরণখোলায় বিলুপ্তপ্রায় ‘তিলা নাগ’ ঈগল উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় একটি বিলুপ্তপ্রায় ‘তিলা নাগ’ ঈগল উদ্ধার করা হয়েছে। ঈগলটি অসুস্থ অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামে একটি গাছ থেকে ঈগলটি উদ্ধার করেন বন্যপ্রাণী নিয়ে কাজ করা সংগঠন ওয়াইল্ড টিমের কর্মকর্তা আলম হাওলাদার। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ থেকে অসুস্থ অবস্থায় ঈগলটিকে উদ্ধার করা হয়।

পাখিটির শারীরিক অবস্থা ভালো না হওয়ায় দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুলনা ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে উন্নত চিকিৎসা ও পরিচর্যার জন্য ঈগলটিকে পাঠানোর প্রস্তুতি চলছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, ওয়াইল্ড ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার হওয়া ঈগলটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে পাখিটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে সুস্থ করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয়দের সহযোগিতা এ ধরনের প্রাণী রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন