বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে নারীর ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি উপেক্ষা রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১২ চীন ও নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১০০০ পার নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৯৫৫ শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ৯০০ নিহত, ৫০০০ নিখোঁজ ইরান-জর্দান ও ইউএইতে হামলা: মার্কিন আক্রমণের প্রতিশোধ নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩, ৪২৪৭ জন নিখোঁজ
অপরাধ

কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে নারীর ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে নারীর ধর্ষণের অভিযোগে ক্যান্টিন কর্মচারী গ্রেফতার।

কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে নারীর ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগে আবু বক্কর সিদ্দীক নামে এক ক্যান্টিন কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাত দেড়টার দিকে ট্রেনের খাবার গাড়ির একটি কামড়ায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত আবু বক্কর সিদ্দীক নাটোর জেলার লালপুর উপজেলার আব্দুলপুর এলাকার মৃত মাসুদ রানার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ৪২ বছর বয়সী ওই নারী ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে পার্বতীপুর যাওয়ার জন্য ট্রেনে ওঠেন। সিট না পেয়ে দাঁড়িয়ে থাকায় রেলওয়ে পুলিশ তাকে খাবারের গাড়িতে নিয়ে বসার ব্যবস্থা করে দেন।

তবে, খাবার গাড়ির ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দীক কৌশলে ওই নারীকে খাবার গাড়ির সাথে সংযুক্ত কামড়ায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ট্রেনটি সান্তাহার জংশন স্টেশন ছেড়ে যাওয়ার পর ভুক্তভোগী নারী ৯৯৯ এ ফোন করে অভিযোগ জানান।

পার্বতীপুর স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ আবু বক্কর সিদ্দীককে গ্রেফতার করে এবং ওই নারীকে উদ্ধার করে। সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামিকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন