সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকায় শুরু হচ্ছে প্রথম বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো

ঢাকায় শুরু হচ্ছে প্রথম বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো, যা তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

ঢাকায় শুরু হচ্ছে প্রথম বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো

ঢাকায় তিন দিনব্যাপী প্রথম বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো, বিওয়াইটিই ২০২৬ শুরু হতে যাচ্ছে। এই এক্সপো দেশের অভ্যন্তরীণ পর্যটনশিল্পের প্রসার, তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ততা এবং পর্যটন খাতের বিভিন্ন অংশীজনের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়েছে।

এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১৯ নভেম্বর দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ২১ নভেম্বর পর্যন্ত চলবে এই মেলা। ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইট্যাব) আয়োজিত এই এক্সপো প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত থাকবেন। এছাড়া, প্রধানমন্ত্রী কার্যালয়ের যুব ও কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী, পর্যটন মন্ত্রনালয়ের সচিব, ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী এবং পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানও উপস্থিত থাকবেন।

প্রথম দিন, উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল ২টা ৪৫ মিনিটে 'ট্যুরিজম ক্যারিয়ার সামিট' অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় 'ট্যুরিজম ইনফ্লুয়েন্সার মিটআপ' এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শিল্পী তাসরিফ খান সংগীত পরিবেশন করবেন।

দ্বিতীয় দিন, শুক্রবার (২০ নভেম্বর) পর্যটন খাতের ব্যবসায়িক যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে। এদিন প্রদর্শনী ও মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

মেলার শেষ দিন, ২১ নভেম্বর প্রদর্শকদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ, অংশীদারদের অভিজ্ঞতা বিনিময় এবং গ্র্যান্ড র‍্যাফল ড্র অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন।

আয়োজকরা আশা করছেন, এই এক্সপো দেশের পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, পেশাজীবী, উদ্যোক্তা ও তরুণ পর্যটনপ্রেমীদের একত্র করে অভ্যন্তরীণ পর্যটনশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইট্যাব) এর সভাপতি মো. ইমরানুল আলম জানান, দেশের বৃহত্তম পর্যটন মেলা এবার অভ্যন্তরীণ স্পটগুলোকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে, যা তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

বিজ্ঞাপন