মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের প্রেক্ষিতে ১৮ কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের কারণে ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের প্রেক্ষিতে ১৮ কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভের কারণে ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই ছুটি ঘোষণা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বেশির ভাগ তৈরি পোশাক কারখানা খুলে দেওয়া হয়। তবে কোনাবাড়ি এলাকায় রিপন নীটওয়্যার লিমিটেড এবং কাশিমপুর এলাকায় মন্ডল গ্রুপের শ্রমিকরা বিক্ষোভ করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সকাল সাড়ে ১০টার দিকে ইসলামপুর এলাকায় নর্প ইন্ডাস্ট্রির শ্রমিকরা ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলন শুরু করে। পরে কর্তৃপক্ষ শ্রমিকদের জন্য কারখানা ছুটি ঘোষণা করে।

শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় এসে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে এবং আশেপাশের কারখানার শ্রমিকদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানায়।

অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। গাজীপুর মহানগর পুলিশের কমিশনার আশিক সাঈদ জানান, 'আজ সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক ছিল, তবে শ্রমিক বিক্ষোভের ফলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।'

আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি ও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন