বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রা শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে রওনা হয়েছেন আজ।

লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রা শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আজ লালমনিরহাট সফরে রওনা হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তিনি নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দর যান।

সেখানে থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর তিনি ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী এসময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন। দুপুরে তিনি সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।

বিকেলে তিনি কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।

বিজ্ঞাপন