সোমবার, ০১ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মতিঝিলে ইসলামী ব্যাংক গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫০

মতিঝিলে ইসলামী ব্যাংক গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৫০ জন।

মতিঝিলে ইসলামী ব্যাংক গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫০

রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ব্যাংকের গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে।

বিক্ষোভকারীদের দাবি, ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। তবে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান, সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ ব্যবহার করে।

এ ঘটনায় অন্তত ৫০ জন গ্রাহক আহত হয়েছেন বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা। তাদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে গ্রাহকেরা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পুলিশের হামলার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি থমথমে বিরাজ করছে। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন