ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস ও আদালত। কর্মব্যস্ত রাজধানী আবারও চিরচেনা রূপে ফিরছে। ঈদ উদযাপন শেষে কর্মজীবী মানুষ স্বজনদের সঙ্গে রাজধানীতে ফিরছেন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রেন ও লঞ্চে নগরবাসী ফিরছেন। সোমবার ভোরে কমলাপুর রেলস্টেশনে উত্তরাঞ্চলসহ বিভিন্ন গন্তব্য থেকে আসা যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।
তবে, ছুটি শেষ হলেও ঢাকামুখী যাত্রীদের চাপ এখনো বাড়েনি। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, আগামী কয়েকদিনে এই চাপ বাড়বে।
বাসস্ট্যান্ডগুলোতেও যাত্রীদের আনাগোনা খুব একটা নেই। কাউন্টার মালিকরা বলছেন, ঢাকায় ফেরার চাপ বাড়তে পারে আরও দুই-তিন দিন পর।
এদিকে, ঢাকামুখী মানুষের পাশাপাশি এখনও বাড়ির পথে নগরবাসীর অনেকে রয়েছেন।