রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
জাতীয়

ছুটি শেষে অফিস-আদালত খুলছে সোমবার, কর্মজীবীদের ঢাকায় ফেরা শুরু

ঈদুল আজহার ছুটি শেষ, অফিস-আদালত খুলছে সোমবার। কর্মজীবীরা ঢাকায় ফিরতে শুরু করেছেন।

ছুটি শেষে অফিস-আদালত খুলছে সোমবার, কর্মজীবীদের ঢাকায় ফেরা শুরু

পবিত্র ঈদুল আজহার টানা সাতদিনের ছুটি শেষ হচ্ছে আজ রোববার (৩১ মে)। আগামীকাল সোমবার (১ জুন) থেকে খুলবে সরকারি ও বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান এবং দেশের পুঁজিবাজার।

ঈদের ছুটির সময় কিছু ব্যাংক শাখা সীমিত পরিসরে খোলা ছিল। তবে এখন থেকে সকল অফিস ও প্রতিষ্ঠান স্বাভাবিক কার্যক্রম শুরু করবে।

এদিকে, ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। গতকাল শনিবার থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে কর্মজীবী মানুষ ঢাকায় আসছেন।

রোববার রাজধানীর সড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। কর্মজীবীদের ফিরতে শুরু করায় সড়কগুলোতে যানজটের আশঙ্কা রয়েছে।

সরকার ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাতদিনের ছুটি ঘোষণা করে।

বিজ্ঞাপন