রবিবার, ৩১ মে, ২০২৬
ব্রেকিং
জাতীয়

৩৬ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি

ডিএসসিসি ৩৬ হাজার ৮৬ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে।

৩৬ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) পবিত্র ঈদুল আজহার কোরবানির বর্জ্য অপসারণে তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কোরবানি শুরুর পর থেকে গত তিন দিনে কর্পোরেশন সর্বমোট ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য অপসারণ নিশ্চিত করেছে।

রোববার (৩১ মে) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশাসক মো. আব্দুস সালাম এই তথ্য জানান। তিনি বলেন, এবারের ঈদে কোরবানির বর্জ্য অপসারণে প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল ৩৪ হাজার টন। মাঠপর্যায়ে নিবিড় কার্যক্রমের মাধ্যমে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে মোট ৩৬ হাজার টনেরও বেশি বর্জ্য অপসারণ করা হয়েছে।

এছাড়া, এই বিশাল পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাড়ে ১৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে অংশ নেন।

ডিএসসিসি প্রশাসক জানান, সময়মতো পশুর হাটের বর্জ্য পরিষ্কার না করার দায়ে সংশ্লিষ্ট ১১টি অস্থায়ী হাটের ইজারাদারদের জামানত বাজেয়াপ্ত ও তাদের কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগামী বছর থেকে পশুর হাটের জামানতের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। নগরীকে দ্রুততম সময়ের মধ্যে পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত করতে পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত কাজ করেছেন।

ডিএসসিসি জানায়, হাটের বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন