রবিবার, ৩১ মে, ২০২৬
ব্রেকিং
জাতীয়

৩ দিনে ২৮ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণ ডিএসসিসির

ডিএসসিসি ৩ দিনে ২৮ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে।

৩ দিনে ২৮ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণ ডিএসসিসির

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কোরবানির পশুর বর্জ্য অপসারণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩০ মে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ডিএসসিসি মাতুয়াইল ল্যান্ডফিলে মোট ২৮ হাজার ৪২৮ টন কোরবানির বর্জ্য চূড়ান্তভাবে ডাম্পিং করেছে।

ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রথম দফায় ১৪,৮১৪ টন কোরবানির বর্জ্য সংগ্রহ করে মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়।

পরবর্তী দিন শুক্রবার (২৯ মে) বর্জ্য অপসারণ কার্যক্রম অব্যাহত ছিল এবং রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আরও ৮,৯৭৭ টন বর্জ্য ডাম্পিং করা হয়।

শনিবার (৩০ মে) দুপুর ১২টা পর্যন্ত ৪,৬৩৭ টন বর্জ্য চূড়ান্তভাবে মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করা হয়েছে।

ডিএসসিসি জানায়, নগরীকে পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত রাখতে তাদের পরিচ্ছন্নতাকর্মী ও লজিস্টিক টিম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন