রবিবার, ৩১ মে, ২০২৬
ব্রেকিং
জাতীয়

শিশু রামিসার হত্যাকাণ্ডে প্রধানমন্ত্রী বড় বোনের দায়িত্ব নিলেন

শিশু রামিসার হত্যাকাণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবারের দায়িত্ব নিলেন, দ্রুত বিচারের আশ্বাস।

শিশু রামিসার হত্যাকাণ্ডে প্রধানমন্ত্রী বড় বোনের দায়িত্ব নিলেন

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসার হত্যাকাণ্ডের পর তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে তিনি মিরপুর-১১ নম্বরের বাসায় পৌঁছান এবং রামিসার বড় বোনের ভবিষ্যতের দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রধানমন্ত্রী রামিসার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সান্ত্বনা দেন এবং দ্রুত বিচারের আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর আগমনের আগে রামিসার বাসার আশপাশের নিরাপত্তা জোরদার করা হয়। একই সঙ্গে, শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি বাসা থেকে রামিসার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। পুলিশ একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করেন। তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন