বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

বরিশালে কালবৈশাখি ঝড়ে গৃহবধূর মৃত্যু, সন্তান আহত

বরিশালে কালবৈশাখি ঝড়ে গৃহবধূ ইয়াসমিন বেগমের মৃত্যু, তার ছেলে গুরুতর আহত।

বরিশালে কালবৈশাখি ঝড়ে গৃহবধূর মৃত্যু, সন্তান আহত

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার সাকরাল গ্রামে কালবৈশাখি ঝড়ে গাছ ভেঙে পড়ে ইয়াসমিন বেগম (৩৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সাত বছর বয়সী ছেলে জিসান গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (২ মে) দুপুরে আকস্মিক কালবৈশাখি ঝড়ে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। জানা গেছে, ঝড়ের সময় ওই গ্রামের রংমিস্ত্রি সোহেলের টিন ও কাঠের তৈরি ঘরের ওপর একটি বড় চাম্বুল গাছ ভেঙে পড়ে। এতে ঘরটি বিধ্বস্ত হয়ে যায় এবং ঘরের নিচে চাপা পড়ে ইয়াসমিন বেগমের মৃত্যু হয়।

একই ঘটনায় তার ছেলে জিসান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে খাদ্যসামগ্রী সহায়তা এবং দাফন-কাফনের জন্য ১৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তীতে আরও সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে, আকস্মিক এই কালবৈশাখি ঝড়ে চাখারসহ উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা, পানের বরজ, পেঁপে বাগান এবং কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন