বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবি করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার বিচার ও জড়িত ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে আলিফের গ্রামের বাড়ি কলমাকান্দার শুনই গ্রামে দশদার-পোগলা সড়কের ফকিরবাড়ি মোড়ে এবং জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন নিহত আলিফের বোন কল্পনা আক্তার, শহিদ ফকির এবং মা জুবেদা আক্তার। বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত জড়িত ব্যক্তিদের গ্রেফতার করতে হবে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, হত্যার পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিক হত্যার বিচারহীনতার সংস্কৃতি থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে। বক্তারা সতর্ক করেন, অন্যথায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।

বিজ্ঞাপন