শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

ময়মনসিংহে সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় সাংবাদিকরা বলেন, "সাংবাদিকরা সমাজের নানা অসংগতি, অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।"

তারা আরও বলেন, "এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য বড় হুমকি। সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করতে হবে।"

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে নেত্রকোনার দুর্গাপুরে আলিফ ফকিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন