শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, নাশকতার আশঙ্কা নেই

দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, নাশকতার কোনো আশঙ্কা নেই।

দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, নাশকতার আশঙ্কা নেই

শারদীয় দুর্গাপূজার সময় সুনির্দিষ্ট কোনো নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

কমিশনার জানান, উৎসবকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপচেষ্টা রুখতে ডিএমপি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মণ্ডপের গুরুত্ব ও ধরণ বিবেচনা করে চার শ্রেণিতে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।

বর্তমানে ঢাকা মহানগরীর মোট ২৫৭টি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ২ হাজার ১০০ জন পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে। মণ্ডপগুলোর আশপাশে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

বিজয়া দশমীর দিন নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান কমিশনার।

এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চলছে বলে তিনি সতর্ক করেন। ডিএমপির সাইবার টিম এসব অপতৎপরতা রোধে নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে। নগরবাসীর প্রতি তিনি আহ্বান জানান, কোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করতে।

বিজ্ঞাপন