শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২১ অক্টোবর পর্যন্ত সাজেক ভ্রমণ পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা সাজেক আসতে শুরু করেছেন। তবে শুক্রবার পর্যটকদের উপস্থিতি কিছুটা কম ছিল, কারণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি অনেকের কাছে দেরিতে পৌঁছেছে।
পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামীকাল থেকে পর্যটকদের উপস্থিতি বাড়বে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে সাজেক ভ্রমণ করতে পেরে খুশি পর্যটকেরা।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির নেতারা যৌথভাবে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।