শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সাজেকে একদিনের জন্য সড়ক অবরোধ শিথিল ঘোষণা

সাজেক ইউনিয়নের পর্যটন সড়কে একদিনের জন্য অবরোধ শিথিলের ঘোষণা।

সাজেকে একদিনের জন্য সড়ক অবরোধ শিথিল ঘোষণা

আগামী ১ নভেম্বর রোববার এক দিনের জন্য শিথিল থাকবে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পর্যটন সড়কে চলমান অবরোধ কর্মসূচি। তবে ২ নভেম্বর সোমবার থেকে পূর্বের মতো অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেকের পর্যটন সড়কে তৃতীয় দফায় টানা নয় দিন ধরে চলা অবরোধ কর্মসূচি সাধারণ মানুষের মৌলিক চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে এক দিনের জন্য শিথিল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাবুধন চাকমা ও নতুন জয় চাকমা এ ঘোষণা দেন। তারা জানান, ১ নভেম্বরের পর থেকে পূর্বের মতো অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি চলবে।

এছাড়া, বৌদ্ধ ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে কঠিন চীবর দান উৎসব পালন করতে পারেন, এমন বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ শিথিলতার ব্যবস্থা রাখা হবে। এ ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠান ও বিহার কর্তৃপক্ষকে অবরোধকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, পাঁচ দফা দাবিতে সাজেকে সড়ক অবরোধ কর্মসূচি চলায় পর্যটক যাতায়াতসহ স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।

বিজ্ঞাপন