রাঙ্গামাটি জেলা প্রশাসন অনিবার্য কারণে সাজেক ভ্যালিতে ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত একটি জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসক জানান, বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালিতে পর্যটন ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত সব পর্যটকদের বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে হবে।
এছাড়া, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি বন্ধ থাকায় পর্যটকদের সেখানে ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।