রবিবার, ৩১ মে, ২০২৬
ব্রেকিং
জাতীয়

৬ নবজাতকের মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা হবে ৩ জুন

৬ নবজাতকের মৃত্যুর তদন্ত প্রতিবেদন ৩ জুন জমা হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী।

৬ নবজাতকের মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা হবে ৩ জুন

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ৩ জুন পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেবে স্বাস্থ্য অধিদফতরের গঠিত তদন্ত কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

গত ২৭ মে এই হাসাপাতালে পোস্ট ওপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু ঘটে। পরে বিষয়টি তদন্ত করতে গঠিত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। সে অনুযায়ী আংশিক তদন্ত প্রতিবেদন জমা দিয়ে ৩ জুন পর্যন্ত পূর্ণাঙ্গ প্রতিবেদনের জন্য সময় চেয়েছে তদন্ত কমিটি।

স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, যেসব নবজাতক মারা গেছে, তাদের মায়ের বক্তব্য জানার জন্য এ সময়ের আবেদন করেছে তদন্ত কমিটি। এক মায়ের অনুরোধে হাসপাতালটির ওই ওয়ার্ডের এসি কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

বিজ্ঞাপন