মৌলভীবাজারে তেলবাহী একটি ওয়াগনের বগি শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে লাইনচ্যুত হয়েছে। এ ঘটনা ঘটেছে ভানুগাছ-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনের ভেতরে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের খালি একটি বগি এই দুর্ঘটনার শিকার হয়েছে।
দুর্ঘটনার ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে। রেলকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে এবং এ জন্য হাইড্রোলিক টুলব্যান নিয়ে আসা হচ্ছে।