রবিবার, ৩১ মে, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মিরপুর চিড়িয়াখানায় বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ সংরক্ষণ

মিরপুর চিড়িয়াখানায় বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মিরপুর চিড়িয়াখানায় বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ সংরক্ষণ

ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় বিরল অ্যালবিনো প্রজাতির মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ সংরক্ষণ করা হচ্ছে। গোলাপি ত্বক ও সোনালি লোমের কারণে মার্কিন প্রেসিডেন্টের নামের সঙ্গে মিল রেখে মহিষটির নামকরণ করা হয়। এই মহিষের ওজন ৬৮০ কেজি এবং এটি আন্তর্জাতিক এবং দেশীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

বুধবার (২৭ মে) বিকেলে সরকারের নির্দেশনায় কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে পুলিশ মহিষটিকে উদ্ধার করে। কেরানীগঞ্জ মডেল থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

কেরানীগঞ্জের বাসিন্দা মনিরুজ্জামান নারায়ণগঞ্জের ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’ থেকে মহিষটি কিনেছিলেন। সোমবার মহিষটির বিদায় অনুষ্ঠান নিয়ে দেশীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজরে আসে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেনডেন্ট এবং বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সসহ বিভিন্ন গণমাধ্যমে মহিষটির উপর বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মহিষটি ব্যক্তিগত উদ্যোগে কিনেছেন। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রাণীটির যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

সরকার ক্রেতা মনিরুজ্জামানকে তার পশুর ন্যায্য মূল্য প্রদান করবে অথবা কোরবানির জন্য বিকল্প গরু দেওয়ার কথা জানিয়েছে। জাতীয় চিড়িয়াখানার কিউরেটর চিকিৎসক মো. আতিকুর রহমান জানান, মহিষটির জন্য বড় শেড প্রস্তুত করা হয়েছে, তবে নিরাপত্তার স্বার্থে প্রথমে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে রাখা হবে।

মহিষটির ত্বকে ‘মেলানিন’ নামক রঞ্জক পদার্থের অভাব রয়েছে, যা প্রতি ১০ হাজার মহিষের মধ্যে মাত্র একটির ক্ষেত্রে ঘটে।

বিজ্ঞাপন