বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেবে না সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, "জঙ্গল সলিমপুর রাষ্ট্রের মধ্যে দুর্বৃত্তের রাষ্ট্রে পরিণত হয়েছিল।"

মন্ত্রী রোববার (৩১ মে) সকালে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনকালে এ কথা বলেন। তিনি জানান, সরকারের দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যে সন্ত্রাসীদের অভয়ারণ্য ধ্বংস করে দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, "এই জায়গা ঘিরে সরকারের অনেক পরিকল্পনা রয়েছে। শিগগিরই সেখানে নতুন কারাগার নির্মাণের কাজ শুরু হবে।"

সালাহউদ্দিন আহমদ জানান, সেখানকার অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে। তবে, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না। যাচাইবাছাই করে প্রয়োজনে পুনর্বাসন করা হবে।

বিজ্ঞাপন