রবিবার, ৩১ মে, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জঙ্গল সলিমপুরে বাসিন্দাদের উচ্ছেদের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুরের বাসিন্দাদের উচ্ছেদের কোনো পরিকল্পনা নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

জঙ্গল সলিমপুরে বাসিন্দাদের উচ্ছেদের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকার বর্তমান বাসিন্দাদের উচ্ছেদের কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আজ রোববার বেলা ১১টায় সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন।

মন্ত্রী জানান, 'চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় বর্তমান বাসিন্দাদের উচ্ছেদের কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই। তাঁদের পুনর্বাসনের মাধ্যমে এই এলাকা ঘিরে পরবর্তী উদ্যোগ নেওয়া হবে।'

সালাহউদ্দিন আহমদ বলেন, 'ইতোমধ্যে এখানে র‍্যাবের ওপর হামলা, ক্যাম্প ভাঙচুরসহ সাম্প্রতিক ঘটনায় অপরাধীদের শনাক্ত করা হয়েছে। তাঁদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ব্যাপারেও তৎপরতা চলছে।'

মন্ত্রী জানান, এখানে জেলা কারাগার নির্মাণের স্থানান্তরের কাজও অনেকটা এগিয়ে নেওয়া হয়েছে। এছাড়া জুয়া, মাদক, কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আইন সংশোধন করে উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের এমপিদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন