স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশের সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই। আজ রোববার দুপুরে সচিবালয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আগামী ২৯ ও ৩০ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিছু বাহিনী বৃদ্ধি করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ও মোতায়েন নিয়মিত কার্যক্রমের অংশ।
এছাড়া, শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সংযোগ এলাকায় সংঘর্ষের ঘটনায় দুজনের প্রাণহানি হয়েছে। ফজরের নামাজের পর নওডোবা এলাকায় এই ঘটনা ঘটে।
মন্ত্রী আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে ওই এলাকার পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।