রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
জাতীয়

জাজিরায় প্রাণহানির পেছনে অন্তর্কোন্দল: স্বরাষ্ট্রমন্ত্রী

জাজিরায় প্রাণহানির পেছনে অন্তর্কোন্দল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

জাজিরায় প্রাণহানির পেছনে অন্তর্কোন্দল: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদারীপুরের জাজিরায় সংঘটিত প্রাণহানির পেছনে অন্তর্কোন্দল রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করছে এবং বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজারের পর্যটন উন্নয়ন নিয়ে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোন শঙ্কা নেই এবং সেজন্য সেনাবাহিনী মোতায়েনের কোন সম্ভাবনা নেই।

মন্ত্রী জানান, কক্সবাজারের উন্নয়ন কর্তৃপক্ষের পর্যটনের মাস্টার প্লান আগামী ডিসেম্বরের মধ্যে প্রস্তুত করা হবে। এ জন্য পরিবেশ আইনের সংশ্লিষ্ট ধারায় পরিবর্তন আনা হবে।

তিনি আরও বলেন, সমুদ্রতট থেকে ৩০০ মিটার পর্যন্ত কোন অবকাঠামো নির্মাণের বিধান বাতিল করা হবে। তবে সেন্টমার্টিন ও সোনাদিয়ায় কোন অবকাঠামো নির্মাণ করা যাবে না। বর্তমানে যেসব অবকাঠামো রয়েছে, সেগুলো ধ্বংসের পরিকল্পনা এখনও নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন