রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
জাতীয়

মালয়েশিয়া থেকে বেনাপোলে প্রেমের বিয়ে সম্পন্ন

মালয়েশিয়া থেকে প্রেমের টানে বেনাপোলে এসে বিয়ে করলেন নূর হায়াতি।

মালয়েশিয়া থেকে বেনাপোলে প্রেমের বিয়ে সম্পন্ন

মালয়েশিয়ার নূর হায়াতি (২৭) তিন বছরের প্রেমের পর বাংলাদেশে এসে যশোরের বেনাপোল এলাকায় সোহাগ হোসেন (৩৪) নামক এক যুবকের সঙ্গে বিয়ে করেছেন।

সোহাগ বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামের জালাল উদ্দিন ও নিলুফা খাতুনের ছেলে। তিনি ১৫ বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন।

স্থানীয় সূত্র জানায়, সোহাগ ও নূর হায়াতির পরিচয় হয় টিকটক মাধ্যমে, যেখানে তাদের মধ্যে গড়ে ওঠে গভীর প্রেম। দীর্ঘ সময়ের ভালোবাসাকে স্থায়ী সম্পর্কে রূপ দিতে নূর হায়াতি সোহাগকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন।

সম্প্রতি, তিনি মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে শার্শার ডুপপাড়া গ্রামে সোহাগের বাড়িতে দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

বিদেশি বধূকে এক নজর দেখতে সোহাগের বাড়িতে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ ও আত্মীয়-স্বজন। এ সময় বাড়িতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নব দম্পত্তি ও স্থানীয় মানুষের মধ্যে বিয়ের জন্য আনন্দের পরিবেশ বিরাজ করে।

বিজ্ঞাপন