সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

৫ আগস্টের কার্যক্রম নিষিদ্ধ, নাশকতা করতে পারবে না আওয়ামী লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ আগস্টের কার্যক্রম নিষিদ্ধ, নাশকতা করতে পারবে না আওয়ামী লীগ বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

৫ আগস্টের কার্যক্রম নিষিদ্ধ, নাশকতা করতে পারবে না আওয়ামী লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ আগস্টের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগের নাশকতা করার কোনো সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বোমা পাওয়া নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি উল্লেখ করেন, "একটি পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।"

এছাড়া, আশুলিয়ায় বোমার ব্যাগ পাওয়ার বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা বাহিনী উগ্রবাদী তৎপরতা বন্ধ করতে তৎপর রয়েছে।

এ সময় সাবেক আইজিপি বেনজিরের বিষয়ে তিনি বলেন, দুবাই সরকার বেনজিরকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন। জামিনের কারণ জানতে বাংলাদেশি আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বেনজিরের কাছে অন্যান্য দেশের পাসপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন