জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করতে চায় বিএনপি নেতৃত্বাধীন সরকার, এমনটি জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। আজ সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘কেউ কেউ বিভিন্ন আদর্শের নামে বুঝে অথবা না বুঝে অন্য দলের চক্রান্তকে বাস্তবায়নের দায়িত্ব নিচ্ছেন। সেক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘জুলাই সনদে আমরা সাক্ষর করেছি, সে সাক্ষরে শহীদের রক্ত মিশে আছে, যার প্রতিটি অক্ষরকে আমরা বাস্তবায়ন করতে চাই। এটি করা হবে পার্লামেন্টের মাধ্যমে।’ তিনি জানান, এই কাজটি তারা ঐক্যবদ্ধভাবে করতে চান।