শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৯৫ মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০
রাজনীতি

সেনা মোতায়েনের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আওয়ামী লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন করা হয়েছে।

সেনা মোতায়েনের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জসহ ৬ জেলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে সেনা মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের অপতৎপরতা রুখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়নি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন করা হয়েছে।’

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেনা মোতায়েনের জন্য চিঠি পাঠানো হয়েছে। ২২ থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ হিসেবে সেনাসদস্যরা মাঠে থাকবে।

এদিকে, রাজধানীসহ দেশের অন্তত ৭০টির বেশি স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে মিছিল করা হচ্ছে। ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসব মিছিলের আয়োজন করা হয়েছে, যেখানে তৃণমূলের নেতা-কর্মীরা অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন