বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০ গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক, হামাসের সমঝোতা চুক্তি অকার্যকর
রাজনীতি

হাসানুল হক ইনুর মানবতাবিরোধী মামলার রায় ৩০ জুন

হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায় ৩০ জুন ঘোষণা হবে।

হাসানুল হক ইনুর মানবতাবিরোধী মামলার রায় ৩০ জুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার রায় আগামী ৩০ জুন ঘোষণা করা হবে।

সোমবার (২২ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেল এ দিন রায়ের জন্য নির্ধারণ করে। গত বছরের ২৫ সেপ্টেম্বর প্রসিকিউশন ইনুর বিরুদ্ধে ৮টি সুনির্দিষ্ট অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে।

একই দিন শুনানি শেষে ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে। ১ ডিসেম্বর থেকে মামলায় প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ শুরু হয় এবং চলতি বছরের ১৪ মে যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়।

হাসানুল হক ইনুকে গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে পুলিশ গ্রেফতার করে। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।

বিজ্ঞাপন