সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ফরিদপুরে যুবকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত অনেকেই বজ্রপাতে পাবনায় ৬ জনের মৃত্যু, আহত ৩ বাইন্যান্সে ৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলা, বিপুল ক্ষতি
রাজনীতি

আমু-শাজাহানসহ ৭ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগ দাখিল

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে প্রসিকিউশন।

আমু-শাজাহানসহ ৭ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগ দাখিল

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আমির হোসেন আমু, দীপু মনি, শাজাহান খান, ফারুক খান, আব্দুর রাজ্জাকসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই অভিযোগ দাখিল করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, মিরপুর, উত্তরাসহ সারাদেশে হত্যা, হত্যাচেষ্টা, উসকানি ও ষড়যন্ত্রসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। অভিযোগে বলা হয়, আসামিদের পরিকল্পনায় ছাত্র জনতার ওপর ব্যাপক মাত্রায় পদ্ধতিগতভাবে আক্রমণ ও নির্যাতন চালানো হয়েছে।

এ মামলায় বর্তমানে ৬ জন গ্রেফতার রয়েছেন এবং পলাতক আছেন মির্জা আজম। প্রসিকিউটর গাজী তামিম জানান, দ্রুতই অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।

গত ২৬ অক্টোবর তদন্ত সংস্থার পক্ষ থেকে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে ওই প্রতিবেদন যাচাই–বাছাই করে ট্রাইব্যুনালে দাখিল করা হয়। আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটির (শীর্ষ নেতৃত্বের দায়) অভিযোগ আনা হয়েছে।

এছাড়া, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় আব্দুর রাজ্জাক ও ডা. দীপু মনির বিরুদ্ধে এরই মধ্যে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

বিজ্ঞাপন