সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত অনেকেই বজ্রপাতে পাবনায় ৬ জনের মৃত্যু, আহত ৩ বাইন্যান্সে ৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলা, বিপুল ক্ষতি যশোরের স্কুলে ছাত্রীকে ধর্ষণ: শিক্ষককে পালাতে সহায়তা, ২ গ্রেফতার
রাজনীতি

ছিদ্দিক উল্লাহর মিয়ার রায় জালিয়াতির তদন্ত কমিটি গঠন

আইনজীবী ছিদ্দিক উল্লাহর মিয়ার রায় জালিয়াতির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে আপিল বিভাগ।

ছিদ্দিক উল্লাহর মিয়ার রায় জালিয়াতির তদন্ত কমিটি গঠন

প্রাথমিকের শিক্ষক নিয়োগের মামলায় আইনজীবী ছিদ্দিক উল্লাহর মিয়ার রায় জালিয়াতির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে সোমবার (২ নভেম্বর) এ আদেশ দেওয়া হয়।

তদন্ত কমিটির প্রধান হিসেবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নিয়োগ করা হয়েছে। কমিটিকে আগামী ২৩ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। অন্যদিকে, ছিদ্দিক উল্লাহ মিয়ার পক্ষে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন ও গাজী কামরুল ইসলাম সজলসহ অন্যান্য আইনজীবীরা শুনানি করেন।

আপিল বিভাগ সংশ্লিষ্ট কোর্টের শিক্ষক নিয়োগ সংক্রান্ত ১৮টি মামলার রায় তদন্ত করার নির্দেশ দিয়েছে। এর আগে, প্রধান বিচারপতি অভিযুক্ত আইনজীবীকে ঢাকা না ছাড়ার নির্দেশ দেন।

আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া এ ঘটনায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। ২০২০ সালে একটি রিট মামলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল বাতিল করে নতুন মেধাতালিকা তৈরির নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

অভিযোগ রয়েছে, তিনি মূল আবেদনকারীর বাদ দিয়ে নতুন করে সহ-আবেদনকারী যুক্ত করার ক্ষেত্রে নিয়মিত প্রক্রিয়া অনুসরণ করেননি। এ ঘটনায় প্রাথমিক শিক্ষক নিয়োগসংক্রান্ত ৯টি মামলায় জালিয়াতির অভিযোগ ওঠে। রাষ্ট্রপক্ষ এসব রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করে।

বিজ্ঞাপন