সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ছাত্রদল সভাপতির ছেলের এইচএসসি পাসে কমিটি বিলুপ্ত

ছাত্রদল সভাপতির ছেলের এইচএসসি পাসের খবর ভাইরাল হওয়ার পর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

ছাত্রদল সভাপতির ছেলের এইচএসসি পাসে কমিটি বিলুপ্ত

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি শাহজাহান খানের ছেলের এইচএসসি পাসের খবর ফেসবুকে ভাইরাল হওয়ার পর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক চুয়াডাঙ্গা জেলা এবং মেহেরপুর জেলা শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করা হয়েছে।

শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

২০১৮ সালে শাহজাহান খানকে সভাপতি এবং মোমিনুর রহমান মোমিন মালিতাকে সাধারণ সম্পাদক করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল। এরপর থেকে জেলা ছাত্রদলের আর কোনো নতুন কমিটি গঠন করা হয়নি।

উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে উত্তীর্ণ হয়েছেন জেলা সভাপতি শাহজাহান খানের ছেলে জোনায়েব ইসলাম মাহি। ছেলের সাফল্যে আনন্দিত হয়ে শাহজাহান খান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালোবাসা, দোয়া ও শুভ কামনা রইল বাজান।’

বিজ্ঞাপন