সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাজনৈতিক দলগুলোর দুর্বৃত্তায়নকে বিজনেস মডেল বানানোর অভিযোগ

রাজনৈতিক দলগুলো দুর্বৃত্তায়নকে বিজনেস মডেল বানিয়েছে, দাবি টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের।

রাজনৈতিক দলগুলোর দুর্বৃত্তায়নকে বিজনেস মডেল বানানোর অভিযোগ

রাজনৈতিক দলগুলো দুর্বৃত্তায়নকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেল হিসেবে গড়ে তুলেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, জুলাই মাসের অভ্যূত্থানে মানুষের যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি, বরং সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।

রোববার সকালে ঢাকায় সংবাদ সম্মেলনে টিআইবি বাংলাদেশের রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে। ধানমন্ডির অনুষ্ঠানে ড. ইফতেখারুজ্জামান জানান, ৩৭টি নিবন্ধিত ও ৫টি অনিবন্ধিত দলের মধ্যে ৩২টির নিবন্ধন, আর্থিক ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় আইন, অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা, অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি, জবাবদিহি এবং তথ্য প্রকাশের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্র চর্চার অভাব রয়েছে এবং আয়-ব্যয়ের মধ্যে ব্যাপক পার্থক্য দেখা যাচ্ছে। ড. ইফতেখারুজ্জামান বলেন, 'পরিবারতন্ত্র ও অভ্যন্তরীণ গণতন্ত্রহীনতা থেকে দলগুলোর মুক্ত করতে সংস্কারের বিকল্প নেই।'

তিনি রাজনৈতিক সহিংসতা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, রাজনৈতিক দলের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি, গণতন্ত্র চর্চা এবং অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে ব্যাপক ঘাটতি থাকলে দেশের কল্যাণ হবে না।

বিজ্ঞাপন