বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০ গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক, হামাসের সমঝোতা চুক্তি অকার্যকর
রাজনীতি

ঢাকাসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

ঢাকাসহ ৬ জেলায় ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকাসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার শঙ্কায় ৩০ জুন পর্যন্ত ঢাকাসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২২ জুন) 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় প্রজ্ঞাপন প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ঢাকার বাইরের পাঁচ জেলা হলো নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও চট্টগ্রাম। প্রজ্ঞাপনে বলা হয়, আওয়ামী লীগ বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জানমালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকায় সেনা মোতায়েনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জননিরাপত্তা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী।

এর আগে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীরা গোপনে ছোট ছোট মিছিল বা নাশকতা সৃষ্টির চেষ্টা করতে পারে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দফতর দেশজুড়ে সতর্কতা জারি করে।

বিজ্ঞাপন