বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০ গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক, হামাসের সমঝোতা চুক্তি অকার্যকর
রাজনীতি

গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে ১১ দলের সমাবেশ

গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ১১ দলের সমাবেশের ঘোষণা।

গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে ১১ দলের সমাবেশ

রাজধানীর বিজয়নগরে গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচারের দ্রুত সম্পন্ন করার দাবিতে মঙ্গলবার বিকেলে সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য।

সমাবেশে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

আজ সোমবার সকালে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, "দেশে এখনও বিচারহীনতার সংস্কৃতি বিদ্যমান এবং ফ্যাসিবাদকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে।"

হামিদুর রহমান আজাদ জুলাই গণহত্যার বিচার এখনও সম্পন্ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার দাবি জানান।

তিনি আরও বলেন, "কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করার দায়িত্ব সরকারের। সরকার ব্যর্থ হলে ১১ দলীয় ঐক্য জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থান রুখে দেবে।"

পররাষ্ট্রনীতি নিয়েও সরকারের সমালোচনা করে তিনি বলেন, "সীমান্তে হত্যা অব্যাহত রয়েছে, প্রতিবেশী দেশ অস্ত্র মজুত ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালেও সরকার এ বিষয়ে কার্যকর অবস্থান নিচ্ছে না।"

এছাড়া দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ৪ জুলাই সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে ১১ দলীয় ঐক্য।

বিজ্ঞাপন