শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে লাইভস্ট্রিম চলাকালীন গুলি করে হত্যা জনপ্রিয় টিকটকার সেজার গাস্টেলুমকে রাজধানীতে তরুণীর খণ্ডিত দেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু ইউক্রেনে রুশ হামলায় ছয়জন নিহত, ড্রোন ভূপাতিত ইউক্রেনে রুশ হামলায় নিহত ছয়, ৬০৫ ড্রোন ভূপাতিত করেছে মস্কো ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৯৫ মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব
রাজনীতি

তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিমের বৈঠকে সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার

তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিমের বৈঠকে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার।

তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিমের বৈঠকে সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার সকালে মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "আমরা দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশ যৌথ কমিশনের পরামর্শ ও বৈঠকসহ বিদ্যমান ব্যবস্থাগুলোর মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে একমত হয়েছি।" তিনি জানান, আগামীতে দুদেশে মুক্ত বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিমের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়, যা স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে শুরু হয়। বৈঠকের পর দুদেশের প্রতিনিধিদলের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়।

দ্বিপাক্ষিক বৈঠকে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি, শ্রমবাজার সম্প্রসারণসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

দ্বিপক্ষীয় বৈঠকের পর আনুষ্ঠানিক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম। এর আগে, সকালে পুত্রজায়ায় পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। মালয়েশিয়া থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে চীন সফরে যাবেন।

বিজ্ঞাপন