সোমবার, ২২ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মালয়েশিয়ার সঙ্গে শ্রমিক সমস্যা সমাধানে আলোচনা করবেন তারেক রহমান

বাংলাদেশের শ্রমিকদের সমস্যা সমাধানে মালয়েশিয়ার সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মালয়েশিয়ার সঙ্গে শ্রমিক সমস্যা সমাধানে আলোচনা করবেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বাংলাদেশের শ্রমিকদের সমস্যা সমাধানে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা হবে। তিনি বলেন, ‘বাংলাদেশের শ্রমিকদের সমস্যা সমাধান নিয়ে আলোচনা হবে এবং পাশাপাশি বাংলাদেশের বাণিজ্যে বিনিয়োগ নিয়ে কথা হবে।’

রোববার কুয়ালালামপুরের হোটেল সাংগ্রিলায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। এই সভা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সরকারি সফরের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী রোববার দুপুর ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন এবং স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীর স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তাঁর স্ত্রী হানানি হারুন। এ সময় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন